২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়ন গ্র"পের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জালিয়াতির মাধ্যমে ভুয়া ঋণ দিয়ে ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 04:59 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মাধ্যমে ভুয়া ঋণ দিয়ে ওরিয়েন্টাল ব্যাংকের ৬ কোটি ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে কমিশনের সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান এ অভিযোগপত্র দেন। ঢাকার মহানগর হাকিম মো. মিজানুর রহমান অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে পাঠিয়ে দেন। অভিযোগপত্রের বাকি আসামিরা হচ্ছেন ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপ্যাল (প্রধান) শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, একই শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট মো. ফজলুর রহমান, একই পদের কর্মকর্তা এ কে এম নেয়ামত উল্লাহ ও একই শাখার নির্বাহী কর্মকর্তা এ এন এম রফিকুল ইসলাম। আসামিরা সবাই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও সম্পত্তি জব্দের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে বলা হয়, ওরিয়েন্টাল ব্যাংকের প্রধান শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন ও অন্য আসামিদের সক্রিয় সহযোগিতায় ওবায়দুল করিম প্রধান শাখার জনৈক বেলাল হোসেনের নামে একটি ভুয়া ও অস্তিত্ববিহীন হিসাব খোলেন। পরে বেআইনিভাবে একটি ইন্টার ব্রাঞ্চ ডেবিট অ্যাডভাইস এর মাধ্যমে ইসলামপুর শাখা থেকে ৬ কোটি ৭০ লাখ টাকা ওই ভুয়া হিসাবে জমা করেন। পরে তা সব টাকা আত্মসাত করা হয়। গত ১ ফেব্র"য়ারি এই ঘটনায় দুদকের সহকারী পরিচালক আবদুল লতিফ ওরিয়ন গ্র"পের পরিচালক ওবায়দুল করিমসহ চারজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করেন। তদন্ত শেষে আরও দু'জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। ওরিয়েন্টাল ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কয়েস সামিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে কয়েকটি মামলারও তদন্ত চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসএনডি/এমএইচবি/২২৪৬ ঘ.