২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ছিনতাইকারীর কবলে সাংবাদিক

ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক নগরবার্তার স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন মৌলভীবাজারে ছিনতাইকারীর কবলে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

মৌলভীবাজার, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক নগরবার্তার স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন মৌলভীবাজারে ছিনতাইকারীর কবলে পড়েছেন। সাংবাদিক ইকবাল জানান, সোমবার সকাল ৮টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া ন্যাশনাল পার্কের ভেতরে তাকে ছিনতাইকারী ধরে। রাস্তায় পাশে গাছের আড়ালে লূকিয়ে থাকা দুই ছিনতাইকারী তার অটো রিকশা থামিয়ে বুকে পিস্তল ঠেকিয়ে নগদ ৩ হাজার ৪২০ টাকা, একটি ক্যামেরা, একটি মোবাইল সেট ও একটি এমপিফোর প্লেয়ার নিয়ে যায়। ইকবাল বলেছেন, "বিষয়টি শ্রীমঙ্গল থানায় জানানো হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৪ ঘ.