পটুয়াখালী, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে বজ্রপাতে হালের গরুসহ লাল মিয়া (৩০) নামে একজন কৃষক নিহত হয়েছেন।
সোমবার সকাল ১১ টার দিকে কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল বিশ্বাস জানান, হালচাষের সময় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই লাল মিয়া ও তার একটি হালের গরু মারা যায়।
লাল মিয়ার বাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নে। সে লালুয়া গ্রামে কামলার কাজ করত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৮০৬ ঘ.
bdnews24