২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিন্টুর জামিন সুপ্রিমকোর্টে স্থগিত

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর জামিন ও আটকাদেশ স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিমকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 09:25 AM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর জামিন ও আটকাদেশ স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিমকোর্ট। সোমবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের নয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের লিভ টু আপিলের নিস্পত্তি করে এ রায় দেন। এ আদেশের ফলে মিন্টুর আপাতত কারামুক্তি হচ্ছে না। তার রিটের হাইকোর্টে চূড়ান্ত নিস্পত্তির পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। ওই সময় পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত রাখে আপিল বিভাগ। গত ৭ আগস্ট হাইকোর্ট মিন্টুকে জামিন দেয় এবং তার আটকাদেশ স্থগিত করে । ৬ আগস্ট মিন্টুকে আটকাদেশ দিয়েছিল সরকার। এর আগে ৩০ মে যৌথ বাহিনী তাকে আটক করে । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৫১০ঘ.