২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিভেজা বিকেলে উচ্ছ্বসিত রাজধানীর কলেজ

থেমে থেমে বৃষ্টি আর শিথিল কারফিউয়ের ভেতর নাগরিক শঙ্কা- কোনোকিছুই বাদ সাধতে পারেনি এইচএসসিতে সাফল্য পাওয়া পরীক্ষার্থীদের উচ্ছ্বলতায়। রাজধানীর কলেজগুলোতে বৃষ্টিভেজা বিকেলে ফল জানার পরপরই উৎসব আনন্দে মেতে ওঠে উত্তীর্ণ শিক্ষার্থীরা। সঙ্গে আসা অভিভাবক ও কলেজ শিক্ষরাও মাতেন আনন্দে। গণমাধ্যমের ক্যামেরা বাড়িয়ে দেয় তাদের উল্লাস। অবশ্য খারাপ ফল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ছিল পুরোপুরি ভিন্ন চিত্র। আশপাশের উল্লাসের মধ্যে কান্নায় ভেঙে পড়ে অনেকে। ফল প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার। কয়েকটি কলেজ ঘুরে জানাচ্ছেন বিপ্লব রহমান, আবু নোমান সজীব, গোলাম মোর্তুজা অন্তু, মাহবুব আলম রনী ও আরিফ মো. তারেক হাবিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 05:41 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- থেমে থেমে বৃষ্টি আর শিথিল কারফিউয়ের ভেতর নাগরিক শঙ্কা- কোনোকিছুই বাদ সাধতে পারেনি এইচএসসিতে সাফল্য পাওয়া পরীক্ষার্থীদের উচ্ছ্বলতায়। রাজধানীর কলেজগুলোতে বৃষ্টিভেজা বিকেলে ফল জানার পরপরই উৎসব আনন্দে মেতে ওঠে উত্তীর্ণ শিক্ষার্থীরা। সঙ্গে আসা অভিভাবক ও কলেজ শিক্ষরাও মাতেন আনন্দে। গণমাধ্যমের ক্যামেরা বাড়িয়ে দেয় তাদের উল্লাস। অবশ্য খারাপ ফল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ছিল পুরোপুরি ভিন্ন চিত্র। আশপাশের উল্লাসের মধ্যে কান্নায় ভেঙে পড়ে অনেকে। পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে যায় রোববার পর্যন্ত। প্রতীক্ষার পর রোববার সকাল থেকেই উদ্বিগ্ন শিক্ষার্থীর ভিড় জমতে থাকে নিজ নিজ কলেজে। বিকেল ৪টায় অনেক আগেই কলেজ হাজির হওয়া শিক্ষার্থীরা নোটিশ বোর্ডে ফলাফল টাঙানোর সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে পড়ে তার ওপর। হৈ হৈ শব্দে ভিড় ঠেলে এদের কারো বেরিয়ে আসা দেখেই বোঝা যাচ্ছিল ফল অশানুরূপ হয়েছে। অনেকে কাক্সিক্ষত ফল না পেয়ে বের হচ্ছিল হতাশ চোখে। দেশ সেরা নটর ডেম কলেজ 'এবার আমরাই সেরা।' গর্বিত কণ্ঠে বললেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা। এবার সারা দেশের মধ্যে নটরডেম কলেজ সর্বোচ্চ সংখ্যক ৮২৫টি জিপিএ- ৫ পেয়েছে। ফাদার বেঞ্জামিন কস্তা বললেন, "ছাত্র শিক্ষক অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হয়েছে এই ফল। এখানে পড়াশোনার চাপ যেমন আছে, তেমনি আছে বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রম। ফলে ছাত্ররা কখনো একঘেয়ে বোধ করে না। এজন্য আমাদের ফলাফল ভাল হচ্ছে।" নটর ডেম কলেজে এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট দু'হাজার ১৬৫ জন পরীক্ষা দিয়ে দু'হাজার ১৩৫ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার ৯৮ দশমিক ৬১ শতাংশ। এ কলেজে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫ পেয়েছে ৭২১ জন। মানবিকে এই সংখ্যা সাত ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৭ জন। নটর ডেম কলেজ থেকে এ বছর জিপিএ- ৫ পাওয়া ছাত্র ফারহান তাসনীম, আশিক বিল্লাহ, আফতেখার আহমেদসহ সবাই ভাল ফলাফলের কৃতিত্ব দিয়েছে কলেজকে। ভিকারুন নিসা নূন কলেজে জিপিএ- ৫ পেয়েছে ৪৯৩ জন জিপিএ- ৫ পাওয়ার দিক থেকে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অবস্থান সারা দেশে দ্বিতীয়। অধ্যক্ষ তাহমিনা খানম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কলেজ থেকে এবার এক হাজার ১৩২ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৯৩ জন জিপিএ- ৫ পেয়েছে। জিপিএ- ৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞানে ৩৬৪, মানবিকে ৫২ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৭ জন ছাত্রী রয়েছে। অধ্যক্ষ বলেন, "বরাবরই আমরা শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির ওপর গুরুত্ব দেই। দেড় বছরে মোট পাঁচটি পরীক্ষা নেওয়া হয়। এ সব পরীক্ষার পর ছাত্রীদের খাতা দেখিয়ে দুর্বলতা ধরিয়ে দিয়ে শোধরানো হয়। এ থেকে ছাত্রীরা নিজেদের চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করার সুযোগ পায়।" ঠিক তিনটায় কলেজ মিলনায়তনে তুমুল হইচইয়ের মধ্যে যখন মাইকে পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছিলো, তখন এক কোণে হুইল চেয়ারে বসে আনন্দে কেঁদে ফেলে বিজ্ঞানে জিপিএ- ৫ পাওয়া ছাত্রী সুমাইয়া মাহমুদ রাত্রি। রাত্রি জানায়, "পরীক্ষার পর আমার পায়ে টিউমারের অপারেশন হয়। ডাক্তার বলেছেন, শিগগিরই ভাল হয়ে উঠবো। কিন্তু এখন মেডিকেল কলেজে ভর্তির কোচিং নিয়ে চিন্তা হচ্ছে। আমি তো বাসা থেকে বের হতে পারি না!" পরীক্ষার ফল ঘোষণার পর একসঙ্গে শত শত ছাত্রীর তুমুল চিৎকারে মিলনায়তনের টিনের ছাদ উড়ে যাওয়ার অবস্থা হচ্ছিল। এক সময় নামে ঝুম বৃষ্টি। কিন্তু এতে ছাত্রীদের উল্লাস বাড়ে আরও। মাঠে নেমে বৃষ্টির মধ্যে ভিজে নেচেগেয়ে, আঙুলে বিজয় প্রতীক 'ভি' চিহ্ন দেখিয়ে ক্যামেরার সামনে দাঁড়ায় অনেকে। পরীক্ষায় ভাল ফলের কৌশল জানতে গিয়ে কৃতী ছাত্রী তাসনুরা জান্নাত বলেন, "নিয়মিত ক্লাস আর রুটিন অনুসরণ করা আর দিনে আট থেকে ১২ ঘণ্টা পড়াশুনাই যথেষ্ট। কোচিং বা মডেল টেস্ট অনুসরণ করার কোনোই প্রয়োজন নেই। নিজে নিজে সাজেশন তৈরি করে টেস্ট বই অনুসরণ করলেই যথেষ্ট।" সিটি কলেজ এবারও তৃতীয় ৩৪৮ জন জিপিএ- ৫ পাওয়ায় ঢাকা বোর্ডে এবারও তৃতীয় অবস্থান ধরে রেখেছে সিটি কলেজ। ফল প্রকাশের পর বাণিজ্য বিভাগ থেকে জিপিএ- ৫ পাওয়া মারিয়া খানম তন্দ্রা জানায়, "আমরা অনন্দ করবো না তো, কারা করবে। এটাই তো আমাদের আনন্দ করার দিন।" তার মতো একই প্রতিক্রিয়া ছিল জিপিএ- ৫ পাওয়া উম্মে ফাতেমা, জোবাইদা খানম ও আইরিন জাহানের। সিটি কলেজের অধ্যক্ষ মো. হাফিজউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোট দু'হাজার নয় জন পরীক্ষার্থীর মধ্যে এবার কৃতকার্য হয়েছে এক হাজার নয়শ' ৮৪ জন। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৩৪৮ জন। উত্তীর্ণের হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ। তিনি বলেন, "চলতি বছরের পরীক্ষার ফলাফলে আমরা খুশি। কিন্তু কিছুটা অতৃপ্তি রয়েছে। কারণ, গত দুই বছরে আমরা ঢাকা বোর্ডে তৃতীয় স্থানে ছিলাম। এবারও তৃতীয় স্থানে আছি। এবার আরও ভালো করা উচিত ছিলো। তবে অন্য বছরের তুলনায় এবার বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাও ভালো করেছে।" আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্রায় সবাই উত্তীর্ণ দেশের সেরা ১০টি কলেজের একটি মতিঝিল আইডিয়াল কলেজে এবার মোট ৯৪০ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৩৩ জন। এদের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ২৭৬ জন। কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম এ ভাল ফলের কারণ হিসেবে বললেন, " সব ছাত্রের প্রতি শিক্ষকরা সমান যত