২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে তাণ্ডব চালিয়েছে অশুভ শক্তি: ঢাবি শিক্ষক সমিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক ব্বিৃতিতে বলেছে, খেলার মাঠের ঘটনার জের ধরে ছাত্রছাত্রীদের আবেগতাড়িত ক্ষোভ ও ক্যাম্পাসভিত্তিক প্রতিবাদ আন্দোলন সহিংসরূপে দেশব্যাপী ছড়িয়ে পড়ার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কোন সংশ্লিষ্টতা ছিল না। শিক্ষক সমিতির সভাপতি ড. সদরুল আমিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, "কোন অশুভ শক্তি অকল্পনীয় দ্রুততার সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায়।" >>শিক্ষক সমিতির পুরো বিবৃতি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক ব্বিৃতিতে বলেছে, খেলার মাঠের ঘটনার জের ধরে ছাত্রছাত্রীদের আবেগতাড়িত ক্ষোভ ও ক্যাম্পাসভিত্তিক প্রতিবাদ আন্দোলন সহিংসরূপে দেশব্যাপী ছড়িয়ে পড়ার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কোন সংশ্লিষ্টতা ছিল না। শিক্ষক সমিতির সভাপতি ড. সদরুল আমিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, "কোন অশুভ শক্তি অকল্পনীয় দ্রুততার সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায়।" পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়াসহ ছয় বিভাগীয় শহরে কারফিউ জারি করা সময়োচিত ও বাস্তবসম্মত পদক্ষেপ হয়েছে। গ্রেপ্তারকৃত দুই শিক্ষককে রিমান্ডে নেওয়া 'অনাকাঙ্খিত' উল্লেখ করে রিমান্ডে তাদের সঙ্গে 'সম্মানজনক ও ন্যায়সঙ্গত আচরণ' করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে। রোববার গণমাধ্যম অফিসে পাঠনো বিবৃতিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে খেলার মাঠের ঘটনাকে কেন্দ্র করে কোন অশুভ শক্তি অকল্পনীয় দ্রুততার সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায়। ফলে ছাত্রছাত্রীদের আবেগতাড়িত ক্ষোভ ও ক্যাম্পাসভিত্তিক প্রতিবাদ আন্দোলন সহিংসরূপে দেশব্যাপী ছড়িয়ে পড়ে যার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের কোন সংশ্লিষ্টতা ছিল না। ঘটনার আকস্মিকতা, ব্যাপ্তি ও ভয়াবহতা লক্ষ্য করে সমগ্র দেশবাসীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষকগণও স্তম্ভিত ও মর্মাহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগ করা সহ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং ছয়টি বিভাগীয় শহরে কারফিউ জারি করা হয় যা সময়োচিত ও বাস্তবসম্মত পদক্ষেপ ছিল বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের যে নির্দেশ কর্তৃপক্ষ প্রদান করে তা অমান্য করে উসকানিমূলক বক্তব্য প্রচার বা মাইকিং করার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোন প্রকার সংশ্লিষ্টতা ছিল না "ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘঠিত সামান্য ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং বন্ধঘোষিত সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে ধৈর্য্য ও সহনশীল আচরণের মাধ্যমে ঐকবদ্ধ প্রচেষ্টা চালানোর জন্য" সবার প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, "আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি যে দেশের বিভিন্ন পর্যায়ের ছাত্র