২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ভাঙ্গা উপজেলার মানিকনগর ইউনিয়নের জোয়ারের চর এলাকা থেকে শনিবার রাতে তপু খা (৩৫) ও টিটু মৃধা (৩২) নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ফরিদপুর, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভাঙ্গা উপজেলার মানিকনগর ইউনিয়নের জোয়ারের চর এলাকা থেকে শনিবার রাতে তপু খা (৩৫) ও টিটু মৃধা (৩২) নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুলিশে দিয়েছে জনতা। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ারেছ আলী মিয়া জানান, এরা দুজনই তালিকাভুক্ত সন্ত্রাসী। টিটু মৃধার বিরুদ্ধে হত্যাসহ চারটি এবং তপু খার বিরুদ্ধে হত্যাসহ ১৬টি মামলা আছে। তিনি জানান, এদের পুরনো মামলা গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে হাজির করা হবে। গ্রেপ্তারকৃত দুজনের বাড়িই সদরপুর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১৫২ ঘ.