চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এবার এইচএসসিতে পাসের হার গতবারের চেয়ে কম।
এবার পাসের হার রাঙামাটিতে ৪৭ দশমিক ২২শতাংশ, খাগড়াছড়িতে ৪৬ দশমিক ৯৫ শতাংশ, বান্দরবানে ৩৯দশমিক ৮৩ শতাংশ।
গত বছর এ তিন জেলায় পাশের হার ছিল যথাক্রমে ৫২ দশমিক ৫৭, ৫৩ দশমিক ৪৮ ও ৪৩ দশমিক ৬৯ শতাংশ।
শতভাগ নকলমুক্ত পরিবেশে এবার পরীক্ষা হওয়ায় তিন পার্বত্য জেলায় পাশের হার কমেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউসুফ।
তবে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় পাশের হার গতবারের তুলনায় বেড়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৯ ঘ.
bdnews24