২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশে বাংলাদেশের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 01:18 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশে বাংলাদেশের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৪ জন অংশ নিয়ে পাশ করেছে ৩০ জন। পাশের হার ৮৮ দশমিক ২৪ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। বাংলাদেশ মশহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ থেকে ৩৩ জন অংশ নিয়ে ৩২ জন বা ৯৬ দশমিক ৯৭ শতাংশ পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৩৮ জন অংশ নিয়ে ৩৬ জন পাশ করেছে। পাশের হার ৯৪ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন। ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র ৬ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩ জন পাশ করেছে। কেউ জিপিএ-৫ পায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/১৯০৪ ঘ.