২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় অতিরিক্ত জেলা জজ আহত

রাজধানীর শাহবাগে শনিবার ছিনতাইকারীর ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন শেরপুরের অতিরিক্ত জেলা জজ মাহমুদুল কবীর (৪৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগে শনিবার ছিনতাইকারীর ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন শেরপুরের অতিরিক্ত জেলা জজ মাহমুদুল কবীর (৪৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক আবু সাঈদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাহমুদুল কবীর সন্ধ্যার পর ওষুধ কিনতে শাহবাগ এলাকায় আসেন। শাহবাগে ওষুধ না পেয়ে সিএনজি অটোরিক্সায় করে মিটফোর্ডের দিকে যাওয়ার সময় শিশুপার্কের সামনে চালক হঠাৎ করে অটোরিক্সাটি থামিয়ে দেয়। এ সময় ছিনতাইকারীরা দুই পাশ দিয়ে ঢুকে চোখে মলম লাগানোর চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ুব্ধ হয়ে ছিনতাইকারীরা মাহমুদুল কবীরের পাজরে ছুরি মেরে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উপ-পরিদর্শক আবু সাইদ জানান, ঘটনাস্থল রমনা থানার মধ্যে পড়ায় এ ব্যাপারে রমনা থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/জেকে/২১৫২ ঘ.