২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ঢাবি শিক্ষকদের সঙ্গে 'সম্মানজনক' আচরণের আশ্বাস ফখরুদ্দীনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষকদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করা হবে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারকে আশ্বস্থ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 02:46 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটক শিক্ষকদের সঙ্গে সম্মানজনক ব্যবহার করা হবে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারকে আশ্বস্থ করেছেন। অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এসে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, " প্রধান উপদেষ্টা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে ঘটনায় যেসব মামলা হয়েছে সেসব ঘটনায় কাউকে অহেতুক হয়রানি করা হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে কাউকে যেন অহেতুক হয়রানি করা না হয়।" অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার বলেন, " আমি আশা করি খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে।" কবে বিশ্ববিদ্যালয় খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, " সরকার এ ব্যপারে সজাগ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেই সব বিশ্ববিদ্যালয় ও কলেজ খুলে দেওয়া হবে বলে প্রধান উপদেষ্টা আমাকে জানিয়েছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/জিএনএ/২০৩০ ঘ.