২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭ দিনে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ

গত ২৭ দিনে সারা দেশে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই থেকে সারাদেশে এক লাখ এক হাজার ৭৯০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 01:30 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গত ২৭ দিনে সারা দেশে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই থেকে সারাদেশে এক লাখ এক হাজার ৭৯০ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন। এর মধ্যে ১৮ হাজার ৬১৪ জনকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের কলেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ৮৩ হাজার ১৭৬ জন চিকিৎসার জন্য গিয়েছেন দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে। এই সময়ে বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে ৬শ' ৯২ জনের। এর মধ্যে ডায়রিয়ায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কলেরা হাসপাতালে মারা গেছেন সাতজন। আইসিডিডিআর, বির বিজ্ঞানী ডা. শাহদাত হোসেন শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডককমকে বলেন, ডায়রিয়া পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। তবে নাটকীয় কোনো পরিবর্তন হয়েছে বলা যাবে না। বরং বলা যায় পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চলতি মাসে ডায়রিয়ার সার্বিক অবস্থা এরকমই থাকতে পারে। শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলেরা হাসপাতালে ৬৩৩ জন এবং শনিবার বিকাল ৪টা পর্যন্ত ৫শ' ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে বলে জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ৩০ জুলাই থেকে ২২ হাজার ৯১ জন শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া চর্ম রোগে ২২ হাজার ৯১৯ এবং চোখের প্রদাহে ৬ হাজার ৯৯৬ জন আক্রান্ত হয়েছেন। সাপে কেটেছে ১৯৬ জনকে। এ কারণে মৃতু্যূ হয়েছে ৪৮ জনের। পানিতে ডুবে মারা গেছেন ৬১১ জন। আঘাত পেয়েছেন ৩ হাজার ৭২৭ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮০৪ জন। শ্বাসতন্ত্রের রোগে ১ হাজার ৯৩, চর্ম রোগে ১ হাজার ১৭৫, চোখের রোগে ৫৮৯ জন আক্রান্ত হয়েছেন। ৪ জনকে সাপে কেটেছে। ১ জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মারা গেছেন ১৩ জন। বিভিন্ন কারণে আঘাত পেয়েছেন ৯১ জন। অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮৯ জন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/১৯০৫ ঘ.