চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকার শতাধিক কটেজ ও মেসের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে শুক্রবার রাত নয়টার মধ্যে ভবনগুলো ছেড়ে চলে যেতে বলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই ক্যাম্পাস সংলগ্ন এসব কটেজ ও মেসে ভাড়া থাকেন। বুধবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণার পর ছয়টি আবাসিক হলে অবস্থানরত অনেক শিক্ষার্থী তাদের বন্ধু এবং সহপাঠীদের সঙ্গে এসব কটেজ ও মেসে উঠেছিলেন।