ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাঞ্ছারামপুর উপজেলায় সাইফার বিলে শুক্রবার ভোররাতে বন্দুকযুদ্ধের পর দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (সদর ও নবীনগর সার্কেল) জহুরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইফার বিলে সন্দেহ বশত একটি ইঞ্জিন চালিত নৌকাকে টহল পুলিশ। ওই সময় নৌকা থেকে পুলিশকে লক্ষ করে গুলি চালানো হয়। তখন পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করে। বাকিরা নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, সফিকুল ইসলাম (৩০) এবং মো. নবী হোসেন (২৮)।
পুলিশ ডাকাতদের নৌকাটি আটক করেছে। নৌকার মধ্যে রক্তের দাগ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জহুরুল জানান। তবে কোনও ডাকাত হতাহত হয়েছে কিনা, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
জহুরুল হক জানান, নৌকা থেকে একটি কাটা বন্দুক, একটি পাইপগান, একটি রামদা ও কার্তুজ উদ্ধার করা হয়০।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭০৮ ঘ.
bdnews24