ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গ করে সংবাদ প্রচার করার অভিযোগে ইটিভি ও সিএসবি টিভিকে সতর্ক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বৃহস্পতিবার রাতে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দেন।
উপদেষ্টা বলেন, "চ্যানেল দুটি ইতিমধ্যেই জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গ করে বেশ কিছু সংবাদ প্রচার করেছে। এ কারণে তাদের নোটিশ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রচার অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে জরুরি ক্ষমতা বিধিমালার অধীনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, "পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিকদের অপদস্থ হওয়ার বিভিন্ন ঘটনা আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের অনির্ধাারিত বৈঠকে আলোচনা হয়েছে। সাংবাদিকরা যাতে নির্বিঘে
bdnews24