২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের গঙ্গাচড়ায় জেএমবির ২ সদস্যের আত্মসমর্পণ

রংপুরের গঙ্গাচড়া থানায় বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দু'সদস্য আত্মসমর্পণ করেছেন। এরা হলেন গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের চেংমারী গ্রামের দুলু (৩৫) ও মিজান (২২)। তারা ভুল করে জেএমবিতে যোগ দিয়েছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

রংপুর, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রংপুরের গঙ্গাচড়া থানায় বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দু'সদস্য আত্মসমর্পণ করেছেন। এরা হলেন গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের চেংমারী গ্রামের দুলু (৩৫) ও মিজান (২২)। তারা ভুল করে জেএমবিতে যোগ দিয়েছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন। পুলিশ বলেছে এ দু'জনসহ গত দু'মাসে ২১ জেএমবি সদস্য তাদের কাছে আত্মসমর্পণ করছে। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম বজলুর রশীদ জানান, সকাল সাড়ে ১০ টার দিকে দুলু ও মিজান আত্মসমর্পণ করেন। তারা স্বাভাবিক জীবন যাপন করার আবেদন জানিয়েছেন। আত্মসমর্পণকারীদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে রংপুরের ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯১৮ ঘ.