ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-ঢাকাসহ সারাদেশের ছয়টি বিভাগীয় শহরে কারফিউ চলার সময়ে দমকল, অ্যাম্বুলেন্স, টেলিফোন, গ্যাস, পানি, বিদ্যুৎসহ অন্যান্য জরুরি সেবাকাজে নিয়োজিতরা কারফিউ-এর আওতামুক্ত থাকবেন।
বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কারফিউ চলাকালে ওষুধের দোকান খোলা রাখা যাবে।
বঙ্গভবন, প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার কর্মীরা তাদের সরকারি পরিচয়পত্র কারফিউ পাশ হিসেবে ব্যবহার করতে পারবেন।
এছাড়া অন্যান্যরা অপরিহার্য কারণে সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় থেকে কারফিউ পাশ সংগ্রহ করতে পারবেন। কোনো কারণে পাশ সংগ্রহ করা সম্ভব না হলে পাসপোর্ট, বিমান টিকেট, পরিচয় পত্র (আইডি কার্ড) বা অন্য কোনো পরিচিতি কার্ড আপাতত কারফিউ পাশ হিসেবে ব্যবহার করা যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/২১০০ঘ.
bdnews24