চট্টগ্রাম, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল গেইট এলাকায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নুরুল ইসলাম (৪৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বায়েজিদ থানার উপ পরিদর্শক আবদুল হালিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত নয়টার দিকে ছুরিকাঘাতে আহত নুরুল ইসলামকে উদ্ধার করে পুলিশ। পরে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।
বায়েজিদ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/আরএ/এমআই/১৩২১ ঘ.
bdnews24