খুলনা, আগস্ট ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ৪৩ লাখ টাকা অনিয়মের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) যান্ত্রিক শাখায় নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার কেসিসি মেয়র শেখ তৈয়েবুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দায়িত্বে অবহেলার জন্য সোমবার আব্দুল আজিজকে সাময়িক বরখাস্ত এবং লিয়াকত আলী শরীফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।"
তিনি জানান, এই দুই কর্মকর্তা ত্র"টিপূর্ণ গাড়ি মেরামতের নামে ৪৩ লাখ টাকা অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত। এছাড়া তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় সিটি করপোরেশনের গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো নবায়ণ করা যায়নি। এতে কেসিসির দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ এই শাস্তিমূলক ব্যবস্থা নিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০৪৯ ঘ.
bdnews24