২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী নয়, জঙ্গিরাই হত্যার চেষ্টা করেছিল হাসিনাকে: তদন্তে ইঙ্গিৎ

শেখ হাসিনার ওপর ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত দৃশ্যত ভিন্নদিকে মোড় নিয়েছে। ইতিপূর্বে এই মামলার তদন্তে শীর্ষ সন্ত্রাসীদের যোগসাজশ পাওয়া গিয়েছিল বলে তৎকালীন সিআইডি কর্মকর্তারা জানালেও বর্তমান তদন্তকারী কর্মকর্তারা জানাচ্ছেন ভিন্ন কথা। তারা বলছেন এই ঘটনায় জঙ্গিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আলোচিত এই মামলায় ইতিপূর্বে যে ২০জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে ১৭ জনই জামিনে আছেন। আর যে তিনজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তারা জামিন পাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2007, 04:30 PM

Updated : 26 Aug 2022, 08:29 PM

ঢাকা,আগষ্ট ১৯, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ওপর ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত দৃশ্যত ভিন্নদিকে মোড় নিয়েছে। ইতিপূর্বে এই মামলার তদন্তে শীর্ষ সন্ত্রাসীদের যোগসাজশ পাওয়া গিয়েছিল বলে তৎকালীন সিআইডি কর্মকর্তারা জানালেও বর্তমান তদন্তকারী কর্মকর্তারা জানাচ্ছেন ভিন্ন কথা। তারা বলছেন এই ঘটনায় জঙ্গিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আলোচিত এই মামলায় ইতিপূর্বে যে ২০জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে ১৭ জনই জামিনে আছেন। আর যে তিনজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তারা জামিন পাননি। এই তিনজন হচ্ছেন জজ মিয়া,আবুল হাসেম এবং শফিক। মামলার বর্তমান তদারকি কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার কাওছার আহ্মেদ হায়দারি রোববার বিকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আগের জবানবন্দির ভিত্তিতে মামলার চাজর্শিট দেওয়া যায়না। এই আলোচিত ঘটনার সঙ্গে জঙ্গি সংগঠন 'হরকাতুল জিহাদ' নেতা মুফতি হান্নানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তিনি জানান, আগে তদন্ত করে যা পাওয়া গেছে বর্তমান তদন্তের প্রাথমিক ফলাফলের সঙ্গে তার কোনো মিল নেই। তবুও আগের তদন্তকে একেবারে ফেলে দেওয়াও হচ্ছেনা। এ মামলার প্রথম তদারকি কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার (বর্তমানে অবসর প্রাপ্ত) রুহুল আমিনের সঙ্গে রোববার দুপুরে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কিছু বলতে পারবেননা বলে জানান। বিএনপি -জামাত জোট সরকারের সময় বঙ্গবন্ধু এভিনিউতে এক জনসভায় গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ২২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। সিআইডি সহকারি পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমানকে তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেওয়া হয়। আর তদারকি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পান বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন। তদন্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পর তার চাকরির মেয়াদ শেষ গেলে তৎকালীন সরকার তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। আগামি মাসে তার চুক্তির মেয়াদও শেষ হয়ে যাবে। কিন্তু এর আগেই তদন্তের দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমান তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন সহকারি পুলিশ সুপার ফজলুল কবির। বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন এবং সহকারি পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমানের সময় এই অলোচিত মামলা তদন্তকালে সিআইডি মোট ২০জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জজ মিয়া এবং আবুল হাসেম ও শফিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে ১১জনের নাম আসে। এই ১১ জন হচ্ছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, জয়, মুকুল,মোল্লা মাসুদ,জাহিদ,শফিক,বকুল,হাশেম,লিংকন,আনু এবং রবিন। জজ মিয়া তার জবানবন্দিতে বলেছে এই হামলার নেতৃত্ব দিয়েছে বাড্ডার মুকুল। হামলার ঘটনার সময় বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে সে সময়ের তদন্ত এবং তদারকি কর্মকর্তা নিশ্চিত করে সাংবাদিকদের বলেছিলেন,ভিডিও ফুটেজে সন্ত্রাসী মুকুলের ছবি দেখা গেছে। তবে এব্যাপারে বর্তমান তদারকি কর্মকর্তা কোনো মন্তব্য করতে চাননি। এই ঘটনায় যাদের সে সময় গ্রেপ্তার করা হয়েছিল মগবাজার এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার মোখলেছুর রহমান এবং শৈবাল সাহা পার্থ তাদের অন্যতম। অভিযোগ উঠেছিল মোখলেছুর রহমান মামলার সাক্ষী না হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। আর শৈবাল সাহাকে গ্রেপ্তার করা হয় হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই- মেইল করার অভিযোগে । এই দু'জন ছাড়া আর যাদের গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে আছে মালিবাগ চৌধুরী পাড়ার পিচ্চি মনির, রমনা রেলওয়ে স্টাফ কোয়ার্টারের রহিম, ধোলাই পাড়ের মঞ্জুর, আনন্দ বাজার বস্তির লিটন,মহাখালির শাহ আলম,উত্তরার রহমান,লক্ষ্মীপুরের আখতারুজ্জামান আতা ও বাদশা মিয়া এবং গাজীপুরের কোনাবাড়ির আইয়ুব আলি খান। এদের বিরুদ্ধে এর আগে বড় ধরণের কোনো অভিযোগ পায়নি সিআইডি। শুধু কয়েকজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। গ্রেনেড হামলার পরপরই তৎকালীন সরকারের অনুরোধে প্রথমে আর্ন্তজাতিক পুলিশ সংস্থা "ইন্টারপোল " এবং পরে ব্রিটিশ পুলিশের তদন্ত সংস্থা "স্কটল্যান্ড ইয়াডর্ "এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)'এর একাধিক কর্মকর্তা পৃথক পৃথক ভাবে বাংলাদেশে আসেন। তারা ঘটনাস্থল পরিদর্শন,আলামত সংগ্রহ ও ভিডিও ফুটেজ দেখেন। পরবর্তীকালে তারা সিআইডির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। সেই সঙ্গে তারা বেশ কিছু সুপারিশ করেন। এছাড়া কিছু আলামত তারা তাদের দেশে নিয়ে যান। এই সব আলামতের রির্পোট পাঠাবেন বলে জানানো হলেও শেষ পর্যন্ত রিপোর্ট আসেনি বলে সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছরের ফেব্র"য়ারি মাসে এ মামলার তদারকির দায়িত্ব পান বিশেষ পুলিশ সুপার কাওছার আহ্মেদ হায়দারি। প্রায় একই সঙ্গে নতুন তদন্ত কর্মকতা নিয়োগ পান সহকারী পুলিশ সুপার ফজলুল কবির। তারা দায়িত্ব নেওয়ার পর কয়েকমাস তদন্ত করে এই ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে প্রায় নিশ্চিত হন। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ইতিপূর্বে যেসব শীর্ষ সন্ত্রাসীকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে তাদের ব্যাপারে কোনো তথ্য,সাক্ষ্য বা সমর্থনযোগ্য প্রমাণ তারা পাননি। এ ব্যাপারে কাওছার আহ্মেদ হায়দারি বলেন,"ওই তদন্ত থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি। যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তাদের বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনো মিল পাওয়া যাচ্ছেনা। ঘটনার প্রত্যক্ষ তেমন কোনো সাক্ষীও নেই।" তিনি বলেন,এ মামলায় মোট তিনটি বিষয়কে সামনে নিয়ে এগুতে হচ্ছে। এক- তিনজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, দুই-স