অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থাপনা বেসরকারি খাতে
বেসরকারি খাতে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থাপনার তিনটি গেটওয়ে (আইজিডব্লিউ) ও দুটি আন্তঃযোগাযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মঞ্জুরুল আলম সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অক্টোবর মাসের মধ্যেই এ বিষয়ে দরপত্র ডাকা হবে। তবে কোনো বিদেশি সংস্থা একক বা যৌথভাবে আইজিডব্লিউ বা আইসিএক্স লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে না। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মঞ্জুরুল আলম বলেন, "দেশে বসবাস করছেন না এমন কোনো বাংলাদেশিও লাইসেন্স পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না। বাংলাদেশি মালিকানার যেসব প্রতিষ্ঠানের স্বত্তাধিকারীরা দেশে বসবাস করছেন কেবল তাদের আবেদনই বিবেচনা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
20 Aug 2007, 01:00 PM
Updated :
26 Aug 2022, 08:29 PM
আবু সাঈদ খান
প্রযুক্তি সম্পাদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)