২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিন ডাকাত গ্রেপ্তার

সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে রোববার ভোরে তিনি ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার মোহাম্মদ আলী (২৬), মজিদপুর এলাকার সিরাজুল ইসলাম এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ফারুক হাসান হৃদয় (২৩)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 11:12 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

সাভার, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে রোববার ভোরে তিনি ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার মোহাম্মদ আলী (২৬), মজিদপুর এলাকার সিরাজুল ইসলাম এবং জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের ফারুক হাসান হৃদয় (২৩)। র‌্যাব-১১ এর কর্মকর্তা ক্যাপ্টেন গোলাম রাব্বানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতদের কাছ থেকে দুটি স্বর্ণের আংটি, তিনটি মোবাইল সেট, একটি ছোরা, একটি চার্জার, একটি ব্যাটারি ও তিনটি মানিব্যাগ পাওয়া যায়। র‌্যাব কর্মকর্তা বলেন, "ওই তিন জন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, গত ২৬ মে আড়াপাড়া মহল্লার আব্দুস সামাদের বাড়িতে এবং ২৫ জুন জালেশ্বর মহল্লায় ডা. মাকসুদ ঢালীর বাড়িতে তারা ডাকাতি করেছিলো।" ওই পরিবারগুলোয় ডাকাতদের সনাক্ত করেছে বলে গোলাম রব্বানী জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১২ ঘ.