বরিশাল, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গৌরনদীর ভাটাজোড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শনিবার সকালে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি টেম্পু উল্টে এক জন নিহত ও তিন জন আহত হয়েছেন।
দুর্ঘটনায় টেম্পুটি উল্টে গেলে ঘটনাস্থলেই হাসেম বেপারী (৫৫) নামে এক আরোহী নিহত হন। নিহত হাসেম বেপারীর বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তিনি এক জন কাঠ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শী ও পুুলিশ জানায়, ভাটাজোড় এলাকায় সকাল ৮টার দিকে একটি ট্রাক গৌরনদীগামী টেম্পুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত টেম্পুচালক ইসমাইল (২৫), যাত্রী সালেহা বেগম (৫৫) ও মোবারক সরদারকে (৫০) গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২২৭ ঘ.
bdnews24