সাজ্জাদুর রহমান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেশিরভাগ ব্যবসায়ীকে আওয়ামীপন্থী মনে করার কারণে বিএনপি নেতৃত্বাধীন সাবেক জোট সরকার কাউকেই সিআইপি (কমার্শিয়ালি ইমপরট্যান্ট পারসন) মর্যাদা দেয়নি বলে অভিযোগ উঠেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো'র (ইপিবি) কর্মকর্তারা জানান, সরকারি আইন অনুসারে জাতীয় অর্থনীতিতে অনন্য অবদানের স্বীকৃতি দিতে প্রতিবছরই সিআইপি নির্বাচন করার কথা। এ নির্বাচনের মাধ্যমে রপ্তানি ও বাণিজ্য শাখায় ১৬৫ জন ব্যবসায়ীকে সিআইপি মর্যাদা দেওয়ার বিধান রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ইপিবি'র এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জোট সরকারের সময়ে সিআইপি নির্বাচনের জন্য প্রতি বছরই আমরা দরখাস্ত আহ্বান করে সেগুলো বাছাইয়ের পর বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি।"
বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী জানান, "২০০১ সাল থেকে প্রতিবছর সরকারের পক্ষ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদনের নিয়ম অনুসারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে ছাড়পত্রও নেওয়া হয়েছিল। কিন্তু এরপরও কেন সরকার সিআইপি নির্বাচন করেনি সেটি আমার জানা নেই।"
আনোয়ার-উল-আলম চৌধুরী ২০০০ সালে করা দরখাস্তের ভিত্তিতে সর্বশেষ সিআইপি মর্যাদা পেয়েছিলেন।
আরেকজন সিআইপি, বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সংস্থার সভাপতি কাজী বেলায়েত হোসেন এ বিষয়ে বলেন, "সিআইপি মর্যাদা পাওয়ার যোগ্য ব্যবসায়ীদের বেশিরভাগ আওয়ামীপন্থী এমন ধারণার বশবর্তী হয়ে সাবেক জোট সরকার সিআইপি নির্বাচন করেনি বলে আমি শুনেছি।"
সিআইপি নির্বাচন না করার পেছনে রাজনৈতিক কারণ ছিল কিনা
bdnews24