পঞ্চগড়, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বোদা উপজেলায় আব্দুর রহিম বাদশা (২১) নামে এক যুবকের লাশ শনিবার সকালে উদ্ধার করেছে পুলিশ।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাদশার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত রাতে তাকে খুন করে লাশটি মাঠে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার রাত ৯টার দিকে বাদশাহ মারোয়া কলোনিপাড়া গ্রামে তার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। শনিবার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি মোমিনুল বলেন, "পুলিশ খুনের রহস্য উদঘাটনে তৎপরতা চালিয়ে যাচ্ছে।"
বাদশাহ মাড়েয়া কলোনীপাড়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৭ ঘ.
bdnews24