২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তান-বোনের সঙ্গে ফোনে কথা বলতে চান হাসিনা: সহকারী

বিদেশে অবস্থানরত ছেলে, মেয়ে ও বোনের সঙ্গে সপ্তাহে অন্তত একবার টেলিফোনে কথা বলতে চান শেখ হাসিনা। বিশেষ কারাগারে তিনি কম্পিউটারও ব্যবহার করতে চান। শুক্রবার দুপুরে শেরেবাংলা নগরে বিশেষ কারাগারের সামনে তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ সাংবাদিকদের এই ইচ্ছার কথা জানান। তিনি বলেন, বিদেশে বসবাসরত ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার সঙ্গে ফোনে শেখ হাসিনার কথা বলার ইচ্ছাটি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। "কিন্তু কারাকর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে ব্যবস্থা নেয়নি।" হাসান মাহমুদ আরও বলেন," এ ব্যাপারে আমরা সরকারের কাছে লিখিত আবেদন করব। দরকার হলে আমরা ফোনের বিল দিয়ে দেব।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 07:42 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং যুক্তরাজ্যে থাকা ছোট বোন শেখ রেহানার সঙ্গে সপ্তাহে অন্তত একবার টেলিফোনে কথা বলতে চান শেখ হাসিনা। বিশেষ কারাগারে তিনি কম্পিউটারও ব্যবহার করতে চান। শুক্রবার দুপুরে শেরেবাংলা নগরে বিশেষ কারাগারের সামনে তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ সাংবাদিকদের এই ইচ্ছার কথা জানান। তিনি বলেন, বিদেশে বসবাসরত ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও বোন শেখ রেহানার সঙ্গে ফোনে শেখ হাসিনার কথা বলার ইচ্ছাটি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। "কিন্তু কারাকর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে ব্যবস্থা নেয়নি।" হাসান মাহমুদ আরও বলেন," এ ব্যাপারে সরকারের কাছে লিখিত আবেদন করব। দরকার হলে আমরা ফোনের বিল দিয়ে দেব।'' তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, এ ধরনের কোনো ইচ্ছার কথা শেখ হাসিনা তাদের জানাননি। তবে জানালেও জেল কোড অনুযায়ী টেলিফোনে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। ড. হাসান মাহমুদ আগামী সপ্তাহে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য ১৪ জনের তালিকা সম্বলিত আবেদনপত্র শুক্রবার দুপুরে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন। তিনি পরে সাংবাদিকদের বলেন,'' সভানেত্রী প্রবাসে বসবাসরত তার ছেলে জয়, মেয়ে পুতুল ও বোন শেখ রেহানার সঙ্গে সপ্তাহে অন্তত একবার ফোনে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি আমরা কারা কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। এ ব্যাপারে আমরা সরকারের কাছে লিখিত আবেদন করব। দরকার হলে আমরা ফোনের বিল দিয়ে দেব।'' তিনি আরো জানান, ''সভানেত্রী কারাগারে কম্পিউটার ব্যবহার করতে চান। তাকে কম্পিউটার ব্যবহারের সুযোগ দিতে হবে। তিনি শুধু বাংলাদেশ টেলিভিশন দেখতে পারছেন। তাকে অন্য কোনো স্যাটেলাইট চ্যানেল দেখতে দেওয়া হচ্ছে না।" উপ-কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ ব্যাপারে বলেন, "সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ১২ জনের একটি আবেদন আমরা পেয়েছি। এটি এসবিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর টেলিফোনে ছেলে-মেয়ে-বোনের সঙ্গে কথা বলার বিষয়ে তিনি আমাদের কখনো কিছুই বলেননি।" শেখ হাসিনা কম্পিউটার ব্যবহারের কথাও বলেননি জানিয়ে উপমহা কারাপরিদর্শক বলেন, "বললেও জেল কোড অনুযায়ী কারাবন্দী কারো কোথাও টেলিফোন করা বা কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই।'' ড. হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিনি সভানেত্রীর জন্য কারাগারে নজরুল ইসলাম সম্পাদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারক গ্রন্থ , পিরিম কুল কাদিরভের লেখা বাবর প্রথম ও দ্বিতীয় খন্ড-এই তিনটি বই দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এলএইচ/এসকে/এমএইচবি/০১১২ ঘ.