২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটারির ত্র"টির বিষয়টি গোপন রেখেছিল নোকিয়া: আশাহি শিম্বুন

ব্যাটারিতে যে সমস্যা আছে তা আগেই জানতো নোকিয়া এবং তাদের মোবাইল সেটের ব্যাটারি সরববরাহকারী প্রতিষ্ঠান মাৎসুশিতা কোম্পানি। কিন্তু গেল সপ্তাহে ৪ কোটি ৬০ লাখ ব্যাটারি বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেওয়ার আগপর্যন্ত তারা বিষয়টি চেপে রাখে। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক প্রচারিত দৈনিক, জাপানের আশাহি শিম্বুন এ খবর দিয়েছে। কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে শুক্রবার পত্রিকাটি বলেছে, মে মাসেই মাৎসুশিতা ব্যাটারি ইন্ডাস্ট্রি কোস্পানি জেনে যায় যে, তাদের উৎপাদন প্রক্রিয়ায় ত্র"টির কারণে ব্যাটারি মাত্রাতিরিক্ত গরম হয়ে যেতে পারে। কিন্তু এই তথ্যটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 06:47 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

আবু সাঈদ খান প্রযুক্তিবিষয়ক সম্পাদক, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)