২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবাবগঞ্জে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় নিকুঞ্জ মালো হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় নিকুঞ্জ মালো হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ এ রায় দেন। অবশ্য মৃত্যুদণ্ড পাওয়া আসামি নবাবগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের শচীন্দ্র কুমার মণ্ডল পালিয়ে আছেন। মামলার রায়ে অভিযোগপত্রের অন্য দুই আসামি শচীন্দ্রের ভাই নিরঞ্জন কুমার মণ্ডল ও পার্থ কুমার মণ্ডলকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০১ সালের ২৮ এপ্রিল বিকেলে শচীন্দ্র একই গ্রামের নিকুঞ্জ মালোকে গুলি করে হত্যা করে বলে মামলার অভিযোগে বলা হয়। নিকুঞ্জের স্ত্রী বিশুকা রাণী মালো এর দু'দিন পর নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩০ আগস্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২০৩৭ ঘ.