২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়া মোকাবিলায় জোর লড়াই

সারাদেশে ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের হিসেবেই চলতি মাসে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার ঢাকায় আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন এ রোগে। রোববার রাজধানীতে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৬৯২ জন, সোমবারে তা বেড়ে দু'হাজার ৩৩১ জনে পৌঁছায়। পরিস্থিতি মোকাবেলায় আইসিডিডিআর,বিসহ স্বাস্থ্য বিভাগ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষের হিসাবে সোমবার ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৪১০৪ জন। ডায়রিয়ায় সারাদেশে মৃতের সংখ্যা নিয়ে সরকারের তরফ থেকে দু'ধরনের তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য উপদেষ্টা ১১ জনের মৃত্যুর কথা বলে জানালেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ সংখ্যা সাত। রাজধানীর আইসিডিডিআর,বি-তে রোগির চাপ কমাতে সোমবার সেখান থেকে ২০ জন রোগিকে সম্মিলিত সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 02:47 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সারাদেশে ডায়রিয়া পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের হিসেবেই চলতি মাসে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার ঢাকায় আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন এ রোগে। রোববার রাজধানীতে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৬৯২ জন, সোমবারে তা বেড়ে দু'হাজার ৩৩১ জনে পৌঁছায়। পরিস্থিতি মোকাবেলায় আইসিডিডিআর,বিসহ স্বাস্থ্য বিভাগ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষের হিসাবে সোমবার ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ৪১০৪ জন। ডায়রিয়ায় সারাদেশে মৃতের সংখ্যা নিয়ে সরকারের তরফ থেকে দু'ধরনের তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য উপদেষ্টা ১১ জনের মৃত্যুর কথা বলে জানালেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ সংখ্যা সাত। রাজধানীর আইসিডিডিআর,বি-তে রোগির চাপ কমাতে সোমবার সেখান থেকে ২০ জন রোগিকে সম্মিলিত সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কিছু রোগিকে সরিয়ে নেওয়া হতে পারে বলে কলেরা হাসপাতালের দীর্ঘকালীন চিকিৎসা বিভাগের প্রধান ডা. শাহাদাত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, উত্তরার হজক্যাম্পে সেনাপ্রধান প্রস্তাবিত অস্থায়ী চিকিৎসা কেন্দ্র চালুর ব্যাপারে সেনাবাহিনী ও আইসিডিডিআর,বি যৌথভাবে কাজ করছে। এটা চালু হলে কোনো চাপ ছাড়াই রোগিদের যথেষ্ট সেবা দেওয়া সম্ভব হবে। হাসপাতালে রোগির চাপ সম্পর্কে তিনি বলেন, "চাপ অবশ্যই বেশি। হাসপাতালে সবার ছুটি বাতিল করে রোগিদের সার্বক্ষণিক সেবা দেওয়া হচ্ছে। প্রতিদিন ভর্তি হওয়া রোগিদের মধ্যে প্রায় ৬০ ভাগ ২৪ ঘণ্টার মধ্যেই বাড়ি ফিরে যেতে পারছেন। " ডায়রিয়ার পাশাপাশি শিশুদের ক্ষেত্রে এখন নিউমোনিয়া ও অপুষ্টিজনিত সমস্যা দেখা যাচ্ছে বলেও তিনি জানান। এদিকে, ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ এবং কলেরা হাসপাতালে রোগীর চাপ মাত্রাতিরিক্ত হওয়ায় সরকারি হাসপাতাল ও আইসিডিডিআর,বি এর উদ্যোগে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমানের সঙ্গে আইসিডিডিআর,বি ও সরকারি হাসপাতালের পরিচালকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, কলেরা হাসপাতালে রোগীর চাপ কমাতে সেখান থেকে এম্বুলেন্সে করে রোগীদের সরকারি হাসপাতালে সরিয়ে নেওয়া হবে। আর সরকারি হাসপাতালগুলো ডায়রিয়া চিকিৎসায় আইসিডিডিআর,বি-র দীর্ঘদিনের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সুচিকিৎসা নিশ্চিত করবে। সরকারি এক তথ্য বিররণীতে এ তথ্য জানানো হয়। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশের বন্যা-উপদ্রুত এলাকায় ডায়রিয়ার পাশাপাশি কলেরাও ছড়িয়ে পড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রাজশাহী বিভাগে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। সিলেটে আক্রান্তের সংখ্যা সোমবার আগের দিনের দ্বিগুণ হয়েছে। গত রোববার রাত ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত আইসিসিডিআর,বিতে পাঁচশ রোগি ভর্তি হন। বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসেছেন এক হাজার ডায়রিয়া আক্রান্ত। হাসপাতালটিতে একদিনে ভর্তি হওয়া রোগির সংখ্যার দিক থেকে এটিই ইতিহাসে সর্বোচ্চ। এরপর থেকে একই অবস্থা অব্যাহত আছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, রোববার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে রোগি ভর্তির সংখ্যা চার হাজার ১০৪ জন। এদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুসারে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। তবে এদের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন। অবশ্য প্রকৃত আক্রান্তের সংখ্যা আরওা বেশি হবে বলে ধারণা করছেন চিকিৎসক ও সংশি