নীলফামারী, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নে সোমবার দুপুরে আগুনে আটটি পরিবারের ১৩ ঘর পুড়ে গেছে। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দুপুরে কেতকীবাড়ি ইউনিয়নের দালালগঞ্জ হাজিপাড়ায় সুমারুর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই তা আশপাশের ১৩টি ঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডোমার দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৫৫ ঘ.
bdnews24