২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস খাদে, নিহত ২

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে রোববার সকালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 12:30 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ফরিদপুর, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে রোববার সকালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুই জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক সুনীল কর্মকার জানান, বোয়ালমারী উপজেলার জয়পাশা থেকে ঢাকাগামী আনন্দ সুপার ডিলাক্স বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে ওই বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এক জন ঘটনাস্থলে এবং অপর এক জন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘটনাস্থলেই মৃত বাসযাত্রীর পরিচয় পাওয়া গেছে। তার নাম ইউসুফ সর্দার। বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার আটঘর গ্রামে। অপর জনের পরিচয় পাওয়া যায়নি। আহত ৩৩ জনের মধ্যে ২৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাত জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সুনীল জানান। তিনি জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.