২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাদম্বিনীর উদাহরণ দিলেন সেনাপ্রধান

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই"- সেনাবাহিনী ক্ষমতা নিতে চায় কিনা জনমনের এ প্রশ্ন সম্পর্কে সাংবাদিকরা সেনা প্রধান মঈন উ আহমেদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ ভাষাতেই জবাব দেন। সেনা প্রধান বলেন, "আমরা আগেই পরিস্কারভাবে বলেছি, ক্ষমতায় আসার কোনো ইচ্ছা সেনাবাহিনীর নেই। তারপরও এ প্রশ্ন উঠলে বলতে হয়, 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই'। " রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'জীবিত ও মৃত' গল্পের চরিত্র কাদম্বিনীর গুরুতর অসুস্থতার এক পর্যায়ে তাকে মৃত ভেবে দাহ করতে শ্বশানে নিয়ে যাওয়া হয়। বৃষ্টির পানির ছোঁয়ায় কাদন্বিনী চেতনা ফিরে পেয়ে উঠে বসলে সবাই তাকে ভূত মনে করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 11:56 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই"- সেনাবাহিনী ক্ষমতা নিতে চায় কিনা জনমনের এ প্রশ্ন সম্পর্কে সাংবাদিকরা সেনা প্রধান মঈন উ আহমেদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ ভাষাতেই জবাব দেন। সেনা প্রধান বলেন, "আমরা আগেই পরিস্কারভাবে বলেছি, ক্ষমতায় আসার কোনো ইচ্ছা সেনাবাহিনীর নেই। তারপরও এ প্রশ্ন উঠলে বলতে হয়, 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই'। " রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'জীবিত ও মৃত' গল্পের চরিত্র কাদম্বিনীর গুরুতর অসুস্থতার এক পর্যায়ে তাকে মৃত ভেবে দাহ করতে শ্বশানে নিয়ে যাওয়া হয়। বৃষ্টির পানির ছোঁয়ায় কাদন্বিনী চেতনা ফিরে পেয়ে উঠে বসলে সবাই তাকে ভূত মনে করে। কেউ বিশ্বাস করেনা যে সে বেঁচে আছে। গল্পের শেষে কাদন্বিনী সত্যিই মারা গেলে এটি প্রমাণিত হয় যে, এতদিন সে জীবিতই ছিল। রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। পরিদর্শন কালে জেনারেল মইন রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, " সেনাবাহিনী বন্যা দুর্গত মানুষের পাশে থেকে তাদের দায়িত্ব পালন করছে। যেখানে প্রয়োজন হবে সেখানেই সেনাবাহিনী সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবে।" বন্যা কিংবা অন্য যে কোনো ধরণের দুর্যোগ হলেও ২০০৮ সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে- নির্বাচন কমিশনের এ বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে সেনা প্রধান বলেন, " এখন সবচেয়ে বড় কাজ বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো। জাতীয় এ দুর্যোগ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্য বিষয়গুলো পরে ভাবা যাবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসকে/১৭৪৪ ঘ.