২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রাজধানীর পল্লবীতে শুক্রবার সকালে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় বেলায়েত হোসেন মানিক (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে শুক্রবার সকালে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় বেলায়েত হোসেন মানিক (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পল্লবী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় মিরপুরগামী একটি যাত্রীবাহি বাস বেলায়েত হোসেনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলায়েত হোসেনকে মৃত ঘোষণা করেন। বেলায়েত হোসেন পল্লবী মোল্লা মার্কেটের মুদি দোকান 'রহিম জেনারেল স্টোর' এর মালিক। তার বাবার নাম আব্দুর রহিম। গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামে। রফিকুল ইসলাম জানান, নিহতের ছোট ভাই মনির হোসেন পল্লবী থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন। পুলিশ বাসটি আটক করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২১১৬ ঘ.