২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

নগরীর বালুচরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার রাতে ফারুক আহমেদ (২৫) নামে এক যুবক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 09:21 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বালুচরা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুধবার রাতে ফারুক আহমেদ (২৫) নামে এক যুবক মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জহির আহমদ জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় ফারুক আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। রাত ১১টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বায়েজিদ বোস্তামী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক রঞ্জণ সামন্ত জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএনডি/