২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুটি বাস খাদে, তিনজনের লাশ উদ্ধার

শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে বৃহস্পতিবার সকালে দুটি যাত্রীবাহী বাস খাদের পানিতে পড়ে গেছে। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে তিন জনের লাশ উদ্ধার করে। তবে বাসের ভেতরে আরও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । হাইওয়ে পুলিশ সার্জেন্ট আব্দুস ছালাম জানান, ঢাকা থেকে মাওয়াগামী আপন পরিবহন ও শাকুরা পরিবহণের বাস দুটি পাল্লা দিয়ে একে অপরকে অতিক্রম করার সময় সকাল পৌনে নয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব দিকে পানিতে পরে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 07:00 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

মুন্সীগঞ্জ, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে বৃহস্পতিবার সকালে দুটি যাত্রীবাহী বাস খাদের পানিতে পড়ে গেছে। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে তিন জনের লাশ উদ্ধার করে। তবে বাসের ভেতরে আরও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । হাইওয়ে পুলিশ সার্জেন্ট আব্দুস ছালাম জানান, ঢাকা থেকে মাওয়াগামী আপন পরিবহন ও শাকুরা পরিবহণের বাস দুটি পাল্লা দিয়ে একে অপরকে অতিক্রম করার সময় সকাল পৌনে নয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব দিকে পানিতে পরে যায়। দুর্ঘটনার পরই এলাকাবাসী ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে দুই বাসের হেলপার রিপন (৩০) ও জলিল (২৫) এবং অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করে। আব্দুস সালাম জানান, বন্যাদুর্গতদের দেখতে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ দুপুরে মুন্সীগঞ্জ আসবেন বলে প্রশাসন তার সফরসূচি নিয়ে ব্যস্ত আছে। এ কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে । এলাকাবাসী অভিযোগ করেন, প্রথম দিকে উদ্ধার তৎপরতায় পুলিশের সহায়তা পাওয়া গেলেও পরে তারা চলে যায়। বাস দুটি টেনে তোলার জন্য দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও বেলা বারোটা পর্যন্ত তারা দুর্ঘটনাস্থলে যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৩০১ ঘ.