ঢাকা, আগষ্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---আপিল বিভাগের রায় স্থগিত করার জন্য র্যাংগস ভবনের পক্ষ থেকে করা আবেদনের শুনানির জন্য ৫ সদস্যের একটি বেঞ্চ গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতি মো. রুহুল আমীন মঙ্গলবার বিচারপতি ফজলুল করিমকে প্রধান করে এই বেঞ্চ গঠন করেছেন।
র্যাংগস কর্তৃপক্ষের কৌসুলি ব্যারিস্টার মো: শাখাওয়াত হোসেন বিডিনিউজকে বলেন, বুধবার এ আবেদনের শুনানি হবে। এছাড়া রায়ের কপি পাওয়ার পর তা পর্যালোচনা করে তারা রিভিউ আবেদন করবেন বলে ব্যারিস্টার শাখাওয়াত জানান।
র্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেওয়া রায় স্থগিত করার জন্য গত ২ আগষ্ট আবেদন করেন র্যাংগস কর্তৃপক্ষ। আবেদনটি শুনানির জন্য ৫ আগষ্ট চেম্বার বিচারপতি মো. হাসান আমিন আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার সাখাওয়াত হোসেন জানান, আগামী ৮ আগষ্ট শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/আরবি/এসকে /১৪৩৩ ঘ.
bdnews24