২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সেনাবাহিনী '৭১ সালের 'ভুলের পুনরাবৃত্তি' করছে: লশকর

পাকিস্তানভিত্তিক দুর্র্ধষ সন্ত্রাসবাদী সংগঠন লশকর- ই-তায়েবা সতর্ক করে দিয়ে বলেছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের ১৯৭১ সালের 'ভুলের পুনরাবৃত্তি' করছে। সংগঠনটি বলেছে, নিজ দেশের মাটিতে ইসলামী জঙ্গীদের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জন্য লিখছেন, সিএনএন-আইবিএন এর সিনিয়র প্রতিবেদক সুমন কে চক্রবর্তী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 08:08 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

নয়াদিল্লি,আগস্ট ০৭(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --পাকিস্তানভিত্তিক দুর্র্ধষ সন্ত্রাসবাদী সংগঠন লশকর- ই-তায়েবা সতর্ক করে দিয়ে বলেছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের ১৯৭১ সালের 'ভুলের পুনরাবৃত্তি' করছে। সংগঠনটি বলেছে, নিজ দেশের মাটিতে ইসলামী জঙ্গীদের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর জন্য লিখছেন, সিএনএন-আইবিএন এর সিনিয়র প্রতিবেদক সুমন কে চক্রবর্তী লশকরের প্রধান হাফিজ সাঈদ বলেছেন, '৭১ সালে পূর্ব পাকিস্তানের জনগনের ওপর চড়াও হওয়ার জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যাপক ঘৃনার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে নিজের জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয় তাদেরকে। জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত লাল মসজিদে পাকিস্তানী সেনাবাহিনীর সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে হাফিজ সাঈদ এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন। নিজেদের অভিভাবক সংগঠন জামাত-উদ-দাওয়া-র ওয়েব সাইটে পোস্ট করা এক বিবৃতিতে লশকর প্রধান বলেছেন,"দুভাগ্যজনকভাবে আমাদের শাসকরা পাকিস্তানী সেনাবাহিনীকে দিয়ে পূর্ব পাকিস্তানে করা ভুলেরই পুনরাবৃত্তি করছেন। এ কারণে পরিস্থিতি প্রতিদিনই জটিল হয়ে উঠছে।" লশকর- ই-তায়েবা পাকিস্তান ও বিশ্বব্যাপী নিষিদ্ধ হলেও এর প্রধান ওয়েব সাইটে তার সাপ্তাহিক ভাষণ চালিয়ে যাচ্ছেন। সাঈদ বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর এখনকার তৎপরতা ১৯৭১ সালে তারা পূর্ব পাকিস্তানে যা করেছিল তার মতোই অজনপ্রিয়। তিনি মন্তব্য করেন, লাম্পট্যে লিপ্ত ইউনিট কমান্ডারদের নৈতিকতা ধ্বংসে ন্যক্কারজনক ভূমিকা রেখেছিলেন ইয়াহিয়া খান ও তার জেনারেলরা। বিবৃতিতে লশকর প্রধান আরো বলেন, লাল মসজিদের ঘটনায় পাকিস্তানী সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং এই বিপর্যয়ের জন্য পাকিস্তানের শাসকদের অবশ্যই জাতির কাছে দু:খ প্রকাশ করতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসসি/এসকে/১৩৫৭ ঘ.