ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের জন্য সরাসরি আর্থিক অনুদান নেওয়া শুরু হয়েছে।
সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, আগ্রহী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঢাকায় সোনালী ব্যাংকের 'প্রধান উপদেষ্টার কার্যালয়' শাখায় চলতি হিসাব নম্বর ৩৩০০৪০৯৩ এ সরাসরি আর্থিক অনুদান পাঠাতে পারবেন।
প্রবাসী বাংলাদেশিরা আর্থিক অনুদান দিতে চাইলে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তা দিতে পারবেন।
এছাড়া অনুদান সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য প্রধান উপদেষ্টার অ্যসাইনমেন্ট অফিসার (ফোন: ৮১৫৩০৮২) এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/জেকে/এমএইচবি/২০৪০ ঘ.
bdnews24