২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার অভিযোগ গঠন

কারাগারে আটক বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর বিরুদ্ধে রোববার একটি চাঁদাবাজি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। দুপুরে দ্বিতীয় সহকারী মহানগর দায়রা জজ লা মংয়ের আদালতে এ অভিযোগ গঠন হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 01:37 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

চট্টগ্রাম, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারে আটক বিএনপির মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর বিরুদ্ধে রোববার একটি চাঁদাবাজি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। দুপুরে দ্বিতীয় সহকারী মহানগর দায়রা জজ লা মংয়ের আদালতে এ অভিযোগ গঠন হয়। কদমতলীর গাড়ির যন্ত্রাংশের ব্যবসায়ী জালাল মিয়ার দায়ের করা ওই মামলায় দস্তগীর চৌধুরী ও তার সহকারী শাহজাহানসহ অজ্ঞাত চার/পাঁচজনকে আসামি করা হয়। আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত সাংবাদিকদের জানান, অভিযোগ গঠন শেষে আগামী ৭ ও ৮ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। এ মামলায় আট জনকে সাক্ষী করা হয়েছে। এ বছরের ১৪ মে তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন বলে রানা দাশ জানান। গত ১৯ ফ্রেব্র"য়ারি দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়, ২০০৬ সালের ৫ ও ৭ ডিসেম্বর দস্তগীর চৌধুরীর নির্দেশে সন্ত্রাসীরা বাদির কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে দুই দফায় বাদির দোকান ভাঙচুর এবং তাকে মারধর করা হয়। রানা দাশগুপ্ত জানান, মামলাটি পরে জরুরি বিধিমালার আওতায় নিয়ে বিচারের জন্য আদালতে পাঠানো হয়। গত ১৬ জানুয়ারি যৌথবাহিনীর হাতে আটক হওয়ার পর থেকেই দস্তগীর চৌধুরী কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯৩৬ ঘ.