পাবনা, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সুজানগরের সাগতা গ্রামে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে রোববার মোজাই শেখ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার একদল সন্ত্রাসী সাগতা গ্রামের সোহরাবের কাছে এক লাখ টাকা চাঁদা আনতে গেলে গ্রামবাসী তাদের ধরে পিটুনি দেয়। এতে গুরুতর আহত মোজাইকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আটক অপর তিনজন পুলিশের হেফাজতে আছে। নিহত মোজাইয়ের বাড়িও সাগতা গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24