২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে লঘুচাপ, তিন নম্বর সঙ্কেত

বঙ্গোপসাগরে শুক্রবার বিকেল থেকে লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেল তিনটায় উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়। এটি জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ সময় হালকা বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

চট্টগ্রাম, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে শুক্রবার বিকেল থেকে লঘুচাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বিকেল তিনটায় উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়। এটি জোরদার হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ সময় হালকা বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর এবং এর আশপাশে সৃষ্ট লঘুচাপটি আরও জোরদার হয়ে উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এ জন্য গভীর সমুদ্রে মাছধরা ট্রলার, নৌকা ও অন্যান্য জলযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রের কাছাকাছি থেকে নিরাপদ দূরত্বে চলাচল করতে বলা হয়েছে। এদিকে, চট্টগ্রাম বন্দরের বেতার নিয়ন্ত্রণে কর্তব্যরত কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, বিকেল পৌনে পাঁচটা থেকে বন্দরসমূহকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এফআই/ডিডি/এমআই/২০০৭ ঘ.