২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে আবার 'বাঙালি তাড়াও' আন্দোলন

আসামে আবার শুরু হয়েছে 'বাঙালি তাড়াও' আন্দোলন। বিচ্ছিন্নতাবাদী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর একটি অংশ এবং একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও এবার সামিল হয়েছে এ আন্দোলনে। আগের মতোই অল আসাম স্টুডেন্টস ইউনিয়নই (এএএসইউ) নেতৃত্ব দিচ্ছে এ 'বাঙালি তাড়াও' আন্দোলনে । ১৯৭৯ থেকে ১৯৮৫ সময়ের মধ্যে 'কথিত' অবৈধ বাঙালিদের বিতাড়নের জন্য রক্তক্ষয়ী আন্দোলন করেছিল এএএসইউ । প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল ওই আন্দোলনে । তার মধ্যে ১৯৮৩ সালে নেলির কাছে কয়েকটি গ্রামের ১৬ শ' বাঙালি-বংশোদ্ভূত মানুষকে হত্যা করেছিল আন্দোলনকারীরা। গুয়াহাটি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি স্মিতা মিশ্র

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2007, 03:24 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

আসাম, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আসামে আবার শুরু হয়েছে 'বাঙালি তাড়াও' আন্দোলন। বিচ্ছিন্নতাবাদী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর একটি অংশ এবং একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাও এবার সামিল হয়েছে এ আন্দোলনে। গুয়াহাটি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি স্মিতা মিশ্র আগের মতোই অল আসাম স্টুডেন্টস ইউনিয়নই (এএএসইউ) নেতৃত্ব দিচ্ছে এ 'বাঙালি তাড়াও' আন্দোলনে । ১৯৭৯ থেকে ১৯৮৫ সময়ের মধ্যে 'কথিত' অবৈধ বাঙালিদের বিতাড়নের জন্য রক্তক্ষয়ী আন্দোলন করেছিল এএএসইউ । প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল ওই আন্দোলনে । তার মধ্যে ১৯৮৩ সালে নেলির কাছে কয়েকটি গ্রামের ১৬ শ' বাঙালি-বংশোদ্ভূত মানুষকে হত্যা করেছিল আন্দোলনকারীরা। এএএসইউ এ বছরের মধ্যে ১৯৭১ -পরবর্তী সময়ে অবৈধভাবে যাওয়া সব কথিত বাংলাদেশিদের সেখান থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে সরকারের প্রতি। উলফার ২৮ তম ব্যাটালিয়নের নেতা প্রবাল নিয়োগ এবং জিতেন দত্ত স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা চান সেপ্টেম্বরের ভেতর আসাম থেকে সব 'বাংলাদেশি' চলে যাক। উলফার কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য এ ব্যাপারে এখনও কিছু বলেনি। এ থেকে অনেকে মনে করছেন, হয় ২৮ তম ব্যাটালিয়নকে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না অথবা অন্তর্কলহে জড়িয়ে জনপ্রিয়তা হারানোর ঝুঁকি নিতে চান না। স