ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বন্যা মোকাবিলায় সরকারের কোনো আগাম প্রস্তুতি ছিলো না বলে স্বীকার করলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী। প্রতি বছর বন্যা হলেও এ জন্য যথাযথ প্রস্তুতির অভাবের জন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করেন।
বুধবার দুপুরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, "প্রত্যেক বছরই বন্যা হয় । আগাম প্রস্তুতি থাকলে বন্যা মোকাবিলা অনেক সহজ হতো। কিন্তু এ জন্য প্রশাসনের কোনো আগাম উদ্যোগ ছিলো না।"
দেশের সার্বিক বন্যা পরিস্থিতিকে 'আশঙ্কাজনক' বলে আখ্যায়িত করলেও 'জাতীয় দুর্যোগ' হিসেবে ঘোষণা করার মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি বলে দাবি করেন উপদেষ্টা।
বন্যার কারণে দেশে খাদ্য সংকটের আশংকা নাকচ করে দিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।
বুধবার বন্যাদুর্গত উত্তরাঞ্চল সফরকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদও খাদ্য সয়কটের আশঙ্কা নেই বলে জানান।
বন্যায় দেশের ৩৬টি জেলার ১৫৯টি উপজেলার ১২টি পৌরসভা এবং এক হাজার ৮৯টি ইউনিয়ন পরিষদ এলাকা ক্ষতিগ্রস্ত
bdnews24