২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা মোকাবিলায় সরকারের প্রস্তুতি ছিলো না : তপন চৌধুরী

প্রতিবছর বন্যা হলেও এবারের বন্যা মোকাবিলায় সরকারের কোনো আগাম প্রস্তুতি ছিলো না বলে স্বীকার করলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী। এ জন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করেন। উপদেষ্টা বলেন, "প্রত্যেক বছরই বন্যা হয়, আগাম প্রস্তুতি থাকলে বন্যা মোকাবিলা অনেক সহজ হতো। কিন্তু এ জন্য প্রশাসনের কোনো আগাম উদ্যোগ ছিলো না।" বুধবার দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তপন চৌধুরী বলেন, "দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক। তবে বর্তমান পরিস্থিতিকে 'জাতীয় দুর্যোগ' হিসেবে ঘোষণা করার মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 10:47 AM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রতিবছর বন্যা হলেও এবারের বন্যা মোকাবিলায় সরকারের কোনো আগাম প্রস্তুতি ছিলো না বলে স্বীকার করলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী। এ জন্য তিনি প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করেন। উপদেষ্টা বলেন, "প্রত্যেক বছরই বন্যা হয়, আগাম প্রস্তুতি থাকলে বন্যা মোকাবিলা অনেক সহজ হতো। কিন্তু এ জন্য প্রশাসনের কোনো আগাম উদ্যোগ ছিলো না।" বুধবার দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তপন চৌধুরী বলেন, "দেশের সার্বিক বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক। তবে বর্তমান পরিস্থিতিকে 'জাতীয় দুর্যোগ' হিসেবে ঘোষণা করার মতো অবস্থা এখনো সৃষ্টি হয়নি।" বন্যা মোকাবিলায় সরকার রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানাবে কী না, তা জানতে চাইলে তিনি বলেন, "এ ধরণের কোনো আহ্বান জানানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে কেউ বিপদে পড়লে সকলে এগিয়ে আসে। এখনো একইভাবে বন্যা মোকাবিলার কাজ চলছে। রাজনৈতিক দলগুলোও এ জন্য এগিয়ে আসতে পারে। তবে তারা রাজনৈতিক ব্যানার ব্যবহার করতে পারবে কী না, সে বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।" সরকার কোনো বিদেশী সাহায্য চেয়েছে কী না, তা জানতে চাইলে নেতিবাচক জবাব দিয়ে উপদেষ্টা বলেন, "আমরা বিদেশের কাছে কোনো সাহায্য চাইনি। তবে বন্যা পরিস্থিতি দেখে ইউরোপীয় ইউনিয়ন দুই মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেওয়ার আগ্রহ দেখিয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/ বিআর/এসকে /১৬৩০ ঘ.