২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধিদল

অষ্টম স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল করিম। প্রতিনিধি দলে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও যৌথ নদী কমিশনের প্রতিনিধিবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 03:46 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অষ্টম স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে বুধবার ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল করিম। প্রতিনিধি দলে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও যৌথ নদী কমিশনের প্রতিনিধিবৃন্দ। এছাড়া ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার ও হাই কমিশনের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অমীমাংসিত সীমান্ত সমস্যাসহ বিভিন্ন দ্বি-পক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এধরনের দ্বি-পক্ষীয় বৈঠকে বছরে একবার অনুষ্ঠিত হয়ে থাকে। এর আগে সপ্তম বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/টিএইচ/এসকে ২১৩৪ ঘ.