২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর উত্তরায় অজ্ঞাত এক তরুণীর (২৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তরা থানার উপ-পরিদর্শক মোকাররম হোসেন জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৬৩ নম্বর প্লটের সামনে থেকে বস্তাবন্দি ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো বোরখা ও লাল-খয়েরি সালোয়ার কামিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 03:07 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় অজ্ঞাত এক তরুণীর (২৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তরা থানার উপ-পরিদর্শক মোকাররম হোসেন জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৬৩ নম্বর প্লটের সামনে থেকে বস্তাবন্দি ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো বোরখা ও লাল-খয়েরি সালোয়ার কামিজ। লাশের গলায় ওড়না প্যাচানো ও পা বাঁধা ছিল বলেও তিনি জানান। অন্য কোথাও হত্যার পর গুম করার উদ্দেশ্যে আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের পাশের ওই স্থানে ফেলে রাখা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ বিষয়ে উত্তরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসএনডি/২১০৮ ঘ.