২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার সাবেক সাংসদ কাজী রফিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক বিএনপি দলীয় সাংসদ কাজী রফিকুল ইসলামসহ আট জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

বগুড়া, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক বিএনপি দলীয় সাংসদ কাজী রফিকুল ইসলামসহ আট জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। মো. খলিলুর রহমান নামের এক মৎস্য চাষী বাদী হয়ে রোববার বগুড়া 'গ' অঞ্চলের ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, সাবেক সাংসদের সহকারী সচিব সাজ্জাদ হোসেন রতন, রেজাউল ইসলাম, মনোয়ার হোসেন মুন্সী সাবু, মাহবুবুর রহমান, বজলার রহমান বাবু, হারুন-অর-রশিদ, কাজী এরফানুর রহমান রন্টু। মামলার আরজিতে বলা হয়, সোনাতলার মধুপুর ইউনিয়নের সাতবিলা জলমহাল ইজারা দেওয়ার বিনিময়ে বাদীর কাছ থেকে কাজী রফিকসহ অপর আসামিরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামিরা প্রভাবশালী হওয়ায় ২০০৬ সালের ১২ জানুয়ারি বাদী এক লাখ টাকা চাঁদা দেন। বাকি চার লাখ টাকা না দেওয়ায় কাজী রফিকের নির্দেশে আসামিরা এক সপ্তাহ পর ওই জলমহালে হামলা চালিয়ে বাদীর মাছ লুটপাট করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৩৭ ঘ.