২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৈত্রী চলেছে কলকাতা

ঢাকা থেকে প্রথম পরীক্ষামূলক ট্রেন মৈত্রী কলকাতা রওয়ানা হয়ে গেছে রোববার সকাল ৭টা ২ মিনিটে। সন্ধ্যা ৬টা নাগাদ এটি কোলকাতা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এ ট্রেনে বাংলাদেশ সরকারের ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। দলের নেতৃত্ব দিচ্ছেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিকেএম ইসমাইল। বাংলাদেশী প্রতিনিধিদের নিয়ে ট্রেনটি ১ আগস্ট ঢাকার উদ্দেশ্যে কলকাতা ছাড়বে। ঢাকা - কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালুর জন্য ভারতীয় অংশের প্রস্তুতি দেখতেই মৈত্রীর এই যাত্রা। ট্রেনটি কলকাতা পৌঁছার পর সোম- মঙ্গলবার অর্থাৎ ৩০ - ৩১ জুলাই দু'দিনব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা চূড়ান্ত হলে কলকাতা থেকেই ট্রেন চালুর দিনক্ষণের ঘোষনা দেয়া হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 05:16 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ঢাকা থেকে প্রথম পরীক্ষামূলক ট্রেন মৈত্রী কলকাতা রওয়ানা হয়ে গেছে রোববার সকাল ৭টা ২ মিনিটে। সন্ধ্যা ৬টা নাগাদ এটি কোলকাতা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এ ট্রেনে বাংলাদেশ সরকারের ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। দলের নেতৃত্ব দিচ্ছেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিকেএম ইসমাইল। বাংলাদেশী প্রতিনিধিদের নিয়ে ট্রেনটি ১ আগস্ট ঢাকার উদ্দেশ্যে কলকাতা ছাড়বে। ঢাকা - কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালুর জন্য ভারতীয় অংশের প্রস্তুতি দেখতেই মৈত্রীর এই যাত্রা। ট্রেনটি কলকাতা পৌঁছার পর সোম- মঙ্গলবার অর্থাৎ ৩০ - ৩১ জুলাই দু'দিনব্যাপী একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দুই দেশের প্রতিনিধিরা। আলোচনা চূড়ান্ত হলে কলকাতা থেকেই ট্রেন চালুর দিনক্ষণের ঘোষনা দেয়া হতে পারে। বাংলাদেশী প্রতিনিধি দলে সদস্য হিসাবে রয়েছেন উপদেষ্টার কার্যালয়, যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কাস্টমস কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা। আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, ভারতগামী বিশেষ এ ট্রেনটি বেলা ১২টা ৪৫ মিনিটে দর্শনা রেল স্টেশনে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিকতা সেরে বেলা ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ভারতের উদ্দেশে দর্শনা ছাড়ে বলে ওই রেল স্টেশনের স্টেশন মাস্টার বেলাল হোসেন জানান। সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে আলোচনার জন্য গত ৮ জুলাই ৩২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল কলকাতা থেকে ট্রেনে ঢাকায় এসেছিলেন। তাদের সঙ্গে দু'দিনের (৯ ও ১০ জুলাই) আলোচনায় ভারতীয় অংশের প্রস্তুতি পর্যবেক্ষনের জন্য বাংলাদেশী প্রতিনিধিদের নিয়ে একটি পরীক্ষামূলক ট্রেনের কলকাতা যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। কলকাতায় দু'পক্ষের কর্মকর্তারা বাংলাদেশ-ভারত সীমান্তের দর্শনা ও গেদে অংশে ভারতের প্রস্তাবিত কাঁটাতারের বেড়া নির্মাণ বিষয়ে আলোচনা করার সিদ্ধান্তও হয়েছে তখান। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ও বাংলাদেশ পক্ষের কারিগরি প্রধান কাজী আসাদ উল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপক্ষের মধ্যে ট্রেন চালুর ক্ষেত্রে অনিষ্পন্ন বিষয়গুলো নিয়ে কলকাতায় আলোচনা হবে। কলকাতার আলোচনায় যদি অনিস্পন্ন বিষয়গুলোর সমাধান হয়ে যায়, তাহলে ওখান থেকেই আনুষ্ঠানিকভাবে দুদেশের মধ্যে সরাসরি ট্রেন সার্ভিস চালুর দিন-ক্ষণ ঘোষনা হতে পারে। ঢাকার সভায় সিদ্ধান্ত হয়েছিল, প্রতি সপ্তাহে ঢাকা থেকে কোলকাতার উদ্দেশ্যে একটি ট্রেন যাবে এবং পরের দিন ফিরে আসবে। একইভাবে প্রতি সপ্তায় কলকাতা থেকে একটি ট্রেন ঢাকা আসবে এবং ফিরে যাবে। উল্লেখ্য, এটিকেএম ইসমাইল সাংবাদিকদের ১০ জুলাই বলেছিলেন, রমজানের আগেই এ সার্ভিস চালু করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/জিএমএ/এসি/১১১০ ঘ.