ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ বৃহস্পতিবার দেশের সব থানায় বিক্ষোভ কর্মসুচী ঘোষণা করেছে।
ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার সভাপতি মাহমুদ হাসান রিপন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখ হাসিনার মুক্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচী অব্যাহত থাকবে। তিনি বলেন, "ব্যারিস্টার মইনুল হোসেন পক্ষপাতমুক্ত নন। তাই তার পদত্যাগ করা উচিত।"
চলমান কর্মসূচির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান , কলাভবন, কার্জন হল, বাণিজ্য অনুষদ এবং হলগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সপ্তাহব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে ছাত্রলীগ মঙ্গলবার দেশের জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচী পালন করে।
শেখ হাসিনার মুক্তির দাবিতে এবং পক্ষপাতিত্বের অভিযোগ এনে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন উপদেষ্টা মইনুল হোসেনের কুশপুত্তলিকা দাহ করে ছাত্রলীগ কর্মীরা। ছাত্রলীগ এর আগে রোববার সারাদেশে ছাত্র ধর্মঘট আহ্বান করেছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে ১৯০০ ঘ.
bdnews24