ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সব কয়টি ইউনিটে বুধবার বিকালে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
যান্ত্রিক ত্র"টির কারণে বিকাল ৪টা থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় বলে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান সাংবাদিকদের জানান।
এর ফলে বিকেল থেকে জাতীয় গ্রিডে ৫১৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের আটটি ইউনিটের মধ্যে ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৫ নম্বর ইউনিট গত ২২ জুলাই এবং ৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিট গত ২৪ জুলাই থেকে বন্ধ রয়েছে।
আতাউর রহমান জানান, অক্সিলারি পাওয়ার সাপ্লাই ট্রান্সফরমার ট্রিপ করার কারণে হঠাৎ করে বাকি ছয়টি ইউনিটেই উৎপাদন একযোগে বন্ধ হয়ে যায়।
এসব ইউনিটে যান্ত্রিক ত্র"টি সারানোর চেষ্টা চলছে বলে ওই কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৩ ঘ.
bdnews24